বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘বিএফএফ

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হলো বিএফএফ

দিনভর যুক্তির লড়াই আর শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, সুহৃদ ও বিতর্কপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব। প্রতি স্থানে জেলা এবং উপজেলার অন্তত ৮টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাগুরা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, রাজবাড়ী, চট্টগ্রাম, রাঙামাটি ও ভোলা থেকে সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধির পাঠানো খবর এবং ছবিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা নিয়ে আয়োজন।

মাগুরা মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা আদ্র দে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো–দুধমল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল এবং আদর্শ বালিকা বিদ্যালয়। বিচারক ছিলেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক রাজিবুল হাসান, শামসুন্নাহার লাকী, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট বাণীব্রত কুণ্ডু ও প্রকৌশলী সম্পা বসু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ সভাপতি বারিক আনজাম ও সাধারণ সম্পাদক নাহিদুর রহমান।

ঝালকাঠি ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হরচন্দ্র বালিকা বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে রানার্সআপ দলের তালহা ফেরদৌস। প্রতিযোগিতায় অংশ নেয়–মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়, চারুখান ১০ গ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় এবং কীর্তিপাশা কমলিকান্ত মাধ্যমিক বিদ্যালয়। বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফজলুর রশিদ, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনিরা আক্তার, ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ ও সুহৃদ জিসান খন্দকার। পরিচালনা করেন ঝালকাঠি ডিবেট সোসাইটির সভাপতি সৈয়দ জালিছ মাহমুদ এবং বিতর্কের সময়ের দায়িত্বে ছিলেন জিসান মাহমুদ।

বরগুনা বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে বিজয়ী দলের সুবাইতা রহমান। অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাবেক সভাপতি আইনজীবী সোহেল হাফিজ। সমাপনীতে অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ চন্দ্র বিশ্বাস, রাজনীতিক জেড এম সালেহ্ ফারুক প্রমুখ। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো–বরগুনা জিলা স্কুল, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা পুলিশ লাইন্স হাই স্কুল, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও আলহাজ আবদুল করিম হাওলাদার মডেল হাই স্কুল। বিচারক ছিলেন চিত্তরঞ্জন শীল, জিয়াউল করিম ও হাফিজুর রহমান। পিরোজপুর পিরোজপুর অ্যাপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা তাসনিম এজাজ সুবাইতা। প্রতিযোগিতায় অংশ নেয়–পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানী মেহউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ও করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিচারক ছিলেন প্রভাষক রহিমা আক্তার, ফয়সাল চোকদার ও শান্তনু বসু।