BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: ''অপারেশন ক্লিন হার্টের' আদলে অভিযানের চিন্তা'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট''অপারেশন ক্লিন হার্টের' আদলে অভিযানের চিন্তা' যুগান্তরের শিরোনাম।
খবরে বলা হচ্ছে, রাজধানীর বিরোধপূর্ণ জমি পালটাপালটি দখলকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে অপরাধীচক্র। তাদের নেপথ্যে রয়েছে শীর্ষ সন্ত্রাসীদের হাত।
সম্প্রতি ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ, মিরপুরের রাড্ডা ক্লিনিক, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়েছে।
এসব ঘটনায় নাগরিক জীবনে ভীতির সঞ্চার হয়েছে। দেখা দিয়েছে নানা আশঙ্কা। কখন কার জমি বিরোধপূর্ণ দাবি করে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সন্ত্রাসীরা দখলের চেষ্টা করে-এমন ভয় ও আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। দেশের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার সুযোগে এমনটি হচ্ছে মনে করছেন ভুক্তভোগীরা।
এসব ঘটনা সামনে রেখে সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। এর অংশ হিসাবে নজর দেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড ও অপতৎপরতার দিকে।
তাদের দমনে ২০০২ সালের 'অপারেশন ক্লিন হার্ট'-এর আদলে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।