চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মনসুরকে নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি। আসামি মনসুর ফটিকছড়ির ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়ার নুরুল আলম ওরফে নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মনসুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাহাড়তলী এলাকায় অবস্থান করার তথ্য পেয়ে লোহারপুল সড়াই পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]