VoiceBD অনলাইন ডেস্ক: ২ কোটি টাকার নিচে নেব না—লক্ষ্মীপুর পিডিবি প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ভাইরাল নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত ঘটনাবলী বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
‘আমি দুই কোটি টাকার নিচে নেব না’-লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কণ্ঠে এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারি বিল, ‘ক্রস আর্ম’ ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথন করতে শোনা যায়। রোববার রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নেব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’ ভিডিওতে টাকা রাখা বা ফেরত দেওয়া নিয়েও কথোপকথন রয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘এই টাকাটা রাখব নাকি ফেরত দেব?’ এরপর টাকা রাখলে পরবর্তী সময়ে ফেরত দিতে পারবেন না-এমন কথাও শোনা যায়। কথোপকথনে পিডিবির সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার নামও উঠে আসে। তিনি পিডিবির লাইনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে ভিডিওতে উল্লেখ করা হয়। বিভিন্ন প্রকল্পের মালামাল ও ‘ক্রস আর্ম’ সরবরাহ নিয়েও তাদের মধ্যে কথোপকথন শোনা যায়। এ ছাড়া ভিডিওতে বিভিন্ন ঠিকাদারের বিল আটকে রাখা, মালামালের হিসাব এবং বিল ছাড়ের বিষয়েও আলোচনা করতে শোনা যায়। একপর্যায়ে বিপুল অঙ্কের বিল আটকে রাখার দাবিও করা হয়। তবে ভাইরাল ভিডিওটির সময়, স্থান, রেকর্ডকারী ব্যক্তি, কথোপকথনে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় এবং পুরো বক্তব্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি সম্পাদিত কি না, কথোপকথনের সম্পূর্ণ অংশ কী এবং এতে উল্লেখ করা অর্থের অঙ্কের সঙ্গে বাস্তব কোনো লেনদেনের সম্পর্ক রয়েছে কি না-তাও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহল মনে করছেন, এই পরিস্থিতির অগ্রগতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
VoiceBDNews পাঠকদের জন্য এই ঘটনার সর্বশেষ ও বস্তুনিষ্ঠ সব আপডেট সবার আগে তুলে ধরছে।