VoiceBD অনলাইন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ৫ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮ নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ সংক্রান্ত ঘটনাবলী বিশেষ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
মাদারীপুরের শিবচর, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর পাঁচদোনা, সিরাজগঞ্জের শাহজাদপুর, ও কুষ্টিয়ার খোকশায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বেপরোয়া গতি, অসাবধানতা এবং ওভারটেকিংয়ের ফলেই এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর– ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চাকা পাংচার হয়ে যাওয়ায় ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস সড়কের পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। নিহতদের পরিচয় জানা যায়নি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেল ও টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোহাদ্দিছ (২২) ও নয়ন মিয়া (২৩) নামের দুই তরুণ নিহত হয়েছেন। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকের ৩ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা যাত্রী চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার সাইদুল ইসলামের (২২) মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের সরিষাকোল বাজারে রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন চালক মোমিনুল ইসলাম (৩৫)। এ সময় একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মোমিনুল মারা যান। শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ার খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের কাছে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বৃষ্টির হাত থেকে সুরক্ষার জন্য নছিমনে থাকা পেঁয়াজ পলিথিন দিয়ে ঢাকার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নছিমনচালক আলমগীর হোসেনকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগী গ্রামের বাসিন্দা। খোকসা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আলতাফ হোসেন ও থানার এসআই মশিউর জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী ব্যবস্থা হাইওয়ে পুলিশ নেবে। (তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিগণ)
বিশেষজ্ঞ ও দায়িত্বশীল মহল মনে করছেন, এই পরিস্থিতির অগ্রগতি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। পুরো ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
VoiceBDNews পাঠকদের জন্য এই ঘটনার সর্বশেষ ও বস্তুনিষ্ঠ সব আপডেট সবার আগে তুলে ধরছে।