BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আট সাপ, কোথায় তাদের বসবাস?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

সাপ নিয়ে যত কল্পকাহিনী প্রচলিত আছে, অন্য কোনো প্রাণীকে ঘিরে বোধহয় এতটা নেই। যেমন– সাপের মাথায় মণি থাকে, সাপকে আঘাত করলে সেই সাপ প্রতিশোধ নিতে বাড়িতে গিয়ে দংশন করে, ফুলের গন্ধে সাপ আসে, সাপ গাভীর দুধ চুষে খায়, কিংবা কালনাগিনীর ছোবলে নিশ্চিত মৃত্যু– এমন নানা গল্প যুগ যুগ ধরে প্রচলিত।

এসব রহস্যময় ও মুখরোচক কাহিনী নিয়ে অসংখ্য নাটক-সিনেমাও তৈরি হয়েছে।

তবে সাপ নিয়ে মানুষের ভয় শুধু এসব কুসংস্কার থেকেই তৈরি হয়নি। এদের বিশেষ দৈহিক আকৃতি, দ্রুত চলার ভঙ্গি এবং দংশনে মৃত্যুর আশঙ্কা সেই ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে।

ফলে সাপ দেখলেই আতঙ্কিত হয়ে মেরে ফেলার প্রবণতা দেখা যায় মানুষের মাঝে।

কিন্তু ভয় পেয়ে মানুষ যে সাপটিকে মেরে ফেলছে, সেটিই হয়তো বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা কোনো প্রজাতি।