BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটদ্য ডেইলি স্টারের প্রধান খবর— Out-of-pocket medical bills push 1.08cr into poverty; অর্থাৎ চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ।

খবরটিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সুইডিশ দূতাবাসের সহায়তায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে চিকিৎসাবাবদ খরচের কারণে বাংলাদেশের এক কোটি ৮ লাখেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন, যা মোট জনসংখ্যার ছয় দশমিক চার শতাংশ।

গবেষণার তথ্য অনুযায়ী, ২০০৫ সালে চিকিৎসাবাবদ নিজস্ব খরচের কারণে ৫৬ লাখ মানুষ (মোট জনসংখ্যার তিন দশমিক নয় শতাংশ) দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছিল, ২০২২ সালে এই সংখ্যা প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য, ২০০৫ সালে জাতীয় দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, যা ২০২২ সালে কমে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দারিদ্র্যের হার অর্ধেকেরও বেশি কমেছে।

তবুও চিকিৎসাবাবদ খরচের কারণে আর্থিক সংকটের মুখে পড়া মানুষের হার ২০০৫ সালের ২৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৪১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২২ সালের বৈশ্বিক গড় হার ২৬ শতাংশের চেয়ে অনেক বেশি।

যখন চিকিৎসাবাবদ নিজস্ব ব্যয় পরিবারের মৌলিক চাহিদা মেটানোর পর অবশিষ্ট আয়ের ৪০ শতাংশ ছাড়িয়ে যায়, তখন সেই পরিবার আর্থিক সংকটের মুখে পড়ে বলে গণ্য করা হয়।