BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Martti Pärssinen & Fabio de Novaes
ব্রাজিলের আমাজন জঙ্গলের গভীরে লুকানো শত শত মাটির কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা সম্ভবত লক্ষ লক্ষ মানুষের এক প্রাচীন সভ্যতা তৈরি করেছিল।
ঘন জঙ্গলে মাটির নিচে খনন করা এই বিশাল কাঠামোগুলোকে - যা জিওগ্লিফ নামে পরিচিত - হাজার হাজার বছর আগে প্রধান নদীগুলো থেকে অনেক দূরে একটি এলাকায় নির্মিত হয়েছিল।
"গ্রিসে যখন পিথাগোরাস তার উপপাদ্যটি বিকশিত করছিলেন, ঠিক সেই সময়েই এই লোকেরা আমাজনে বিশাল জ্যামিতিক শিল্পকর্ম তৈরি করছিল," বলেন জীবাশ্মবিজ্ঞানী আলসেউ রানজি, যিনি আমাজন জিওগ্লিফস ইনস্টিটিউটের সভাপতি এবং দলের অন্যতম সদস্য।
‘নেচার’ জার্নালে প্রকাশিত গবেষণাটি স্পেন, ফিনল্যান্ড, ব্রাজিল ও ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী দ্বারা পরিচালিত হয়েছিল।
তারা লাইডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) নামে একটি প্রযুক্তি ব্যবহার করে ঘন জঙ্গলের উপরিভাগ স্ক্যান করেছিল, যা লেজার পালস ব্যবহার করে দূরত্ব পরিমাপ করে এবং জটিল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে।