BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিততুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Tahsif Souri/facebook

ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেলে তুরাগ নদে পানিতে ভাসমান অবস্থায় তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে নৌ পুলিশ।

এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।

২০২৪ সালের পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার যে ভিডিওটি প্রকাশ পেয়েছিল সেটি বিমান বাহিনীর এই কর্মকর্তা ধারণ বা ছড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন বলে আলোচনা রয়েছে।

মঙ্গলবার বাসা থেকে বের হন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি। বুধবার বিকেলে তুরাগ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।