BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারাইয়া। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তার অস্বস্তিকর উপস্থিতি নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল, পদত্যাগের মধ্য দিয়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো।

শুক্রবার তার পদত্যাগের খবর প্রকাশের কয়েক মুহূর্ত আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, জাকারাইয়াকে তিনি বলেছিলেন, "আপনি যদি না চান, তাহলে আপনাকে এই কাজ করতে হবে না"। তিনি আরও বলেন, "সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি আবার ভেবে দেখতাম"।

মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জাকারাইয়া। সংবাদ সম্মেলনটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল এবং সেখানে সাংবাদিকেরা মাত্র তিনটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন।