BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Adelle Overton

"আমার চোখে, সে যা করেছে তা স্বীকার করার আগের দিন পর্যন্তও, সম্ভবত এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো সম্পর্ক।"

অ্যাডেল ওভারটনের ১৩ বছরের প্রেমিক স্টিভেন ইউডেনকে একজন আদর্শ সঙ্গী বলেই মনে হতো।

একটি জম্বি চলচ্চিত্রের সেটে তাদের পরিচয় হয়। তাদের মধ্যে অনেক বিষয়ে মিলও ছিল। ওভারটন বলেন, ইউডেন ছিলেন দয়ালু ও স্নেহশীল। এমনকি ওভারটন প্রতিবন্ধী হয়ে পড়ার পর তার দেখাশোনা করার জন্য কাজও ছেড়ে দিয়েছিলেন তিনি।

"সে অসাধারণ ছিল। আমি তাকে গভীরভাবে ভালোবাসতাম, আর আমার মনে হয়, এখনও হয়তো কিছুটা ভালোবাসি," ডার্বিতে নিজের বাড়ির সোফায় বসে বলেন ওভারটন।

ওভারটন ইউডেনকে বিশ্বাস করতেন। কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় যখন ইউডেন স্বীকার করেন, তিনি ঘুমিয়ে থাকার সময় তাকে ধর্ষণ করতেন।