BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images/BBC
ভাগ্যের এক বিস্ময়কর পরিবর্তনে, এখন যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় সৈন্যরা তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কে জানতে কিয়েভে নিজ নিজ বাড়িতে ফোন করছেন, আগের মতো উল্টোটা নয় যখন পরিবারের লোকেরাই তাদের খোঁজ নিতেন।
লোকেরা এখন কিয়েভকে যুদ্ধের একটি সম্মুখসারির শহর হিসেবে উল্লেখ করে,সেখানে বসবাসকারী পিটার ডিকিনসন বিবিসি নিউজ ওয়ার্ল্ড সার্ভিসকে বলেন, "মূলত, এটি এখন যুদ্ধের ভৌগোলিকভাবে একেবারে সম্মুখভাগে অবস্থিত শহরগুলোর মতোই ঝুঁকিপূর্ণ, এমনকি তার চেয়েও বেশি বিপজ্জনক।"
সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
উদাহরণস্বরূপ, ৩০শে সেপ্টেম্বর ড্রোন হামলায় কিয়েভের কাছে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
পরের দিন, রাজধানীর সলোমিয়ানস্কি জেলায় একটি ড্রোন একটি স্কুল ভবনে হামলে পড়ে, অন্যদিকে ওডেসা অঞ্চলে একটি বাণিজ্যিক কেন্দ্র আক্রমণের শিকার হয়।