BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Vantor/BBC

এ বছর জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত উত্তর কোরিয়ার ওনসান উপকূলের কাছে স্যাটেলাইট চিত্রে একটি ৮০ মিটার (২৬৩ ফুট) প্রমোদতরীকে বারবার দেখা গেছে।

বিলাসবহুল জাহাজটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এর ডেক বরাবর অবস্থিত ৫০ মিটারের সুইমিং পুলটি, যার এক প্রান্তে কয়েকটি ওয়াটার স্লাইড রয়েছে।

একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে কয়েকমাস নিষ্ক্রিয় থাকার পর, জুলাই মাসের শুরুতে এটিকে কালমা উপদ্বীপ নামে পরিচিত উপকূলীয় অঞ্চলের জলভাগে স্থানান্তর করা হয়।

এটি ওনসানের কাছাকাছি, যা সমুদ্রতীরবর্তী একটি অবকাশযাপন কেন্দ্র এবং যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন ও তার পরিবারের ব্যবহৃত একটি বিশাল ভিলা রয়েছে।

ওই বিলাসবহুল জাহাজটি সেখানে চলাচলকারী একমাত্র বড় জাহাজ ছিল না। বিবিসির বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে কিমের ভিলার কাছে আরও কয়েকটি জাহাজকে বারবার দেখা গেছে।