BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

মিয়ানমারের সামরিক শাসনকে বিচ্ছিন্ন রাখার ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে কি পরিবর্তন এসেছে?

ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে গত মাসে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের বৈঠকের খবর প্রকাশ এবং কয়েকজন ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে, নীতিতে পরিবর্তন এসেছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে, যখন মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে, তখন থেকে এখন পর্যন্ত দেশটির শাসকগোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক যোগাযোগ খুব কমই ছিল। সাম্প্রতিক সময়ে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে বলে যাদের বিবেচনা করা হয়েছে, তাদের বিরুদ্ধে একের পর এক সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাও আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

১৫ ও ১৬ সেপ্টেম্বরের বৈঠকটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গোয়েন্দা ও গবেষণা বিষয়ক সহকারী সচিব মাইকেল ভ্যান্সের সাথে মিয়ানমারের রাজধানী নেপিদোতে অনুষ্ঠিত হয়েছিল। এর ঘোষিত উদ্দেশ্য ছিল, স্থানীয় আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে বিরোধের জেরে জুন মাসে আটক মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিয়োকে মুক্ত করা।

তবে ক্ষমতা দখলের পর মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন ভ্যান্স। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকার সম্ভাবনা প্রবল।