BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'হুমকির' কারণে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্পকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

কিছু 'হুমকির' কারণে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেন্টাগন গত রোববার নিশ্চিত করেছে যে, এই ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো, যার সংখ্যা প্রায় এক ডজন বি-ওয়ান, আমেরিকায় তাদের নিজ ঘাঁটিতে ফিরিয়ে নিয়েছে।

নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি 'হুমকি' সম্পর্কে জানত, যা তাদের বোমারু বিমানগুলো সরিয়ে নিতে তৎপর করেছে।

যদিও এর আগে সোমবার, নম্বর ১০-এর (ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়) একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন যে, আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ।

এই ঘাঁটির বিষয়ে, যুক্তরাজ্যের "পুলিশ, প্রতিরক্ষা এবং সুরক্ষা সেবার" বিষয়ে প্রশংসা করে গত সপ্তাহে ট্রাম্পের করা মন্তব্যগুলোর দিকেও ইঙ্গিত করেছেন তিনি।