BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতস্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামীকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Yasuo Takamatsu

প্রতি মাসে দুইবার, একটি ছোট মাছ ধরার নৌকায় চড়ে উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সাগরে যাত্রা করেন ইয়াসুও তাকামাতসু। জাপানের উত্তর-পূর্ব মিয়াগি প্রিফেকচারের ওনাগাওয়া বন্দর থেকে নৌকা নিয়ে এই যাত্রা শুরু করেন তিনি।

১৩ বছরেরও বেশি সময় ধরে একই রুটিন মেনে চলেছেন ইয়াসুও- মুখে মাস্ক, এয়ার ট্যাংক এবং ওয়েট বেল্ট পরা।

নৌকাটি যথেষ্ট দূরে চলে গেলে নিচের ঠান্ডা পানিতে ঝাঁপ দেন তিনি।

প্রতিটি ডুবের সঙ্গে তিনি সেই একই সাগরে ফিরে যান, যে সাগর তার স্ত্রী ইউকোকে কেড়ে নিয়েছিল।

২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানা সুনামিতে ইউকো যে ব্যাংকের ছাদে কাজ করছিলেন, সেখান থেকে তিনি ভেসে যান।