স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত স্মৃতিকথার বই ‘স্যামসন এইচ. চৌধুরী: স্টোরিজ অব আনকমপ্রোমাইজিং ইন্টিগ্রিটি’-এর মোড়ক উন্মোচন করা হয়। তাঁর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা ও অনুভূতি নিয়ে বইটি সংকলিত হয়েছে।
স্মরণ অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু আ সন্স লেন্স’-এর সংক্ষিপ্ত অংশ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, স্যামসন এইচ. চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পোশাকশ্রমিকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প উল্লেখযোগ্য। সংবাদ বিজ্ঞপ্তি
ই-মেইল: [email protected], [email protected]