BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ জন বাংলাদেশি সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের মধ্যে সাফফাত রহমান নামে একজন এখনো অচেতন অবস্থায় রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তথ্য পাওয়া গেছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছে।

শনিবারের ওই হামলার পর রোববাই মন্ত্রণালয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো: শাহেদ আহম্মেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মি. বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন । অন্যদিকে শাহেদ আহম্মেদ সৌদি আরবেই প্লাম্বার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি দেশে এসে আবার মক্কায় ফিরছিলেন।