BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, সৌদি আরবে হুতি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানিসৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। এখন ওই সম্মেলন থেকে আরও কয়েকটি শীর্ষ তেল কোম্পানির নির্বাহীরাও সরে দাঁড়াচ্ছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় কাদির কল্লোল

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে চলমান একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি ঘোষণা করেছে যে, তারা সৌদি আরবে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের এনার্জি কংগ্রেসে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে।

ওই হামলার পরেও সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, রিয়াদে ১১ থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হয়েছে।

এটি শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।