সোমবার, ০৫ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে কার্যক্রমভোলা বন্ধুসভা সাফল্যের মঞ্চে স্বপ্ন আর দায়িত্বের গল্পলেখা: নাইমুর রহমানপ্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৬: ০০ ভোলায় অনুষ্ঠিত হলো শিখো

তবে দিনের আয়োজন শুধু একটি ক্রেস্ট পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে আরও বড় দায়িত্বের কথা, ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব।

দূরপথ পেরিয়ে সংবর্ধনায় আছিয়াচরফ্যাশন ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া আছিয়া জাহান সংবর্ধনায় যোগ দিতে খুব ভোরে বাড়ি থেকে বের হয়। অটোরিকশায় প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চরফ্যাশন শহরে পৌঁছে ধরে ভোরের প্রথম বাস। এরপর ভোলা শহরে এসে আবার অটোরিকশায় করে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। সঙ্গে ছিলেন তাঁর বাবা। দীর্ঘ যাত্রার কষ্ট থাকলেও অনুষ্ঠানে অংশ নেওয়ার আনন্দে সেই কষ্ট ভুলে গেছে আছিয়া।

অন্যদিকে গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ইমরান মাহমুদ মনে করে, দিনের সবচেয়ে বড় পাওয়া শুধু সম্মাননা ক্রেস্ট নয়। তার ভাষায়, এই আয়োজন নতুন করে পথচলার সাহস ও আরও বড় হওয়ার প্রত্যয় দিয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার অঙ্গীকারের কথাও বলে সে।

বর্তমান সময়ে সমাজে নানা ধরনের অমানবিক ঘটনা ঘটছে উল্লেখ করে জামাল উদ্দিন শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘কোথাও দুর্ঘটনা ঘটলে অনেক সময় মানুষ বিপদে পড়া ব্যক্তিকে সহযোগিতা করার পরিবর্তে ঘটনাটি ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ে। নতুন প্রজন্মকে এমন মানসিকতা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম আজহারুল ইসলাম শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, জিপিএ-৫ কোনো গন্তব্য নয়; এটি নতুন পথচলার শুরু। সামনে আরও বড় পরীক্ষা ও দায়িত্ব অপেক্ষা করছে। তাই ভালো ফলাফলের পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।