BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাবকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Bloomberg via Getty Images

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে।

নিউইয়র্কে জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরাঘচি বলেন, "প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে" এটি করা সম্ভব। তিনি জানান, ওই শর্তগুলো জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, প্রস্তাবটি কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার মতে, "এখন সিদ্ধান্ত নেওয়ার ভার যুক্তরাষ্ট্রের ওপর"।

ইরানের প্রস্তাব সম্পর্কে এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। এসব আলোচনায় পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।