BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনিখোঁজ শিশুর জন্য অপেক্ষা-উদ্বেগ, কী করছে পুলিশ?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, নিখোঁজ হাবিবুল্লাহ নাঈমের মা শরিফা খাতুনArticle InformationAuthor, আবুল কালাম আজাদRole, বিবিসি নিউজ বাংলাPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিট"আমার যদি সহায় সম্পত্তি সব লাগে তাও দিতে রাজি, আমি ভিক্ষা করে খাবো, তাও আমার বাচ্চাকে আমি ফেরত চাই, আমার চোখের মনিকে আমি ফিরিয়ে চাই। আমি আর কিচ্ছু চাই না..." হারিয়ে যাওয়া ছেলেকে উদ্ধারের আকুতি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে একথা বলছিলেন নিখোঁজ শিশু হাবিবুল্লাহ নাঈমের মা শরিফা খাতুন।

গত ১৭ই সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেতের ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেনি নাঈম।

রাজধানীর কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র হাবিবুল্লাহ নাঈমকে মরিয়া হয়ে খুঁজছেন তার মা-বাবা, আত্মীয়স্বজন। থানা, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার দ্বারে দ্বারে যাওয়ার কথা জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ শিশুদের সন্ধান নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম 'মুন এলার্ট'-এও নাঈমকে উদ্ধারে সহায়তা চেয়ে একটি পোস্ট করা হয়, যেটি অনেকেই শেয়ার করছেন।

নিখোঁজ নাঈমের সঙ্গে একটি সেলফোন ফোন রয়েছে। সেই নম্বর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে অর্থ দাবি করেছে বলেও জানিয়েছে তার পরিবার।

টাকা দাবি করার কারণে ছেলের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় থাকার কথা বলছেন নাঈমের পরিবার ও স্বজনরা।