ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি রুপি।
২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদের আনুমানিক মূল্য কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবে মনে রাখতে হবে, এসব হিসাব অনুমাননির্ভর। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের মূল্য কীভাবে নির্ধারণ করা হচ্ছে, তার ওপর মোট সম্পদের হিসাব পরিবর্তিত হতে পারে।
২০২৬ সালের তালিকায় ভারতের ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় অমিতাভের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি। অর্থাৎ এবার তাঁর সম্পদের হিসাব অনেকটাই বেড়েছে। তাঁর দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি বিনিয়োগ, আবাসন ও অন্যান্য সম্পদও এই হিসাবের অংশ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। এরপর রয়েছেন হৃতিক রোশন। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালে হৃতিকের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকের ব্যবসায়িক কর্মকাণ্ডও রয়েছে।
২০২৫ সালের তালিকায় থাকা দুই পরিচিত নাম এবার আর ২০২৬ সালের তালিকায় নেই। তারা হলেন– অভিনেত্রী জুহি চাওলা ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। ২০২৫ সালে জুহি চাওলার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। একই তালিকায় করণ জোহরের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি। সূত্র: এই সময়
ই-মেইল: [email protected], [email protected]