BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতশ্রীলঙ্কায় 'সবচেয়ে বড়' গণকবরের সন্ধান, ৫৭২ জনের কঙ্কাল খুঁজে পেলেন শ্রমিকেরা কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Ranjan Arun Prasadh, BBC
গত ফেব্রুয়ারিতে উত্তর শ্রীলঙ্কায় যখন একটি গণকবরের সন্ধান মেলে, সেটি কোনো পরিকল্পিত খননের ফল ছিল না।
সেসময় জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের জন্য খননকাজ করছিলেন শ্রমিকেরা, তখন তারা সেখানে হঠাৎ মানবদেহের অবশিষ্টাংশ খুঁজে পেতে শুরু করেন। এরপর তা নিয়ে একটি তদন্ত শুরু হয়।
অগাস্টের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা সেখানে খননের তৃতীয় ধাপ সম্পন্ন করেন। এ সময় তারা শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জন মানুষের কঙ্কালাবশেষ খুঁজে পান।
সেখানে মৃতদের সঙ্গে তাদের জীবনের নানা ব্যবহার্য জিনিসও পাওয়া যায়, যেমন চুড়ি, একটি স্কুলব্যাগ, একটি দুধের বোতল।
এটি শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবরের স্থান বলে মনে করা হচ্ছে।