BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে', 'জামা টেনে তুলে দিয়েছে' - দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতাকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, শরীরে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন নাদিয়া নামে এক শিক্ষার্থীPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট(সতর্কীকরণ: এই প্রতিবেদনের কিছু বিবরণ ও ছবি মানসিক চাপ সৃষ্টি করতে পারে)
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে চলমান বিক্ষোভের সময়ে আটক হওয়া একাধিক ছাত্রছাত্রী ও বিক্ষোভকারী পুলিশের বিরুদ্ধে মারধর, দুর্ব্যবহার এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।
এদের মধ্যে কয়েকজন বিক্ষোভকারী তাদের শরীরে আঘাতের চিহ্নও দেখিয়েছেন। তবে তারা এ-ও স্পষ্ট করে দিয়েছেন যে আন্দোলন চলবে।
আটক হওয়া শিক্ষার্থী এবং বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি, তাদের অভিজ্ঞতা শুনেছে।
তাদের অভিযোগের ব্যাপারে দিল্লি পুলিশের বক্তব্যও জানতে চেয়েছিল বিবিসি। কিন্তু এখনো কোনো উত্তর মেলেনি।
ইনস্টাগ্রামে বিবিসি বাংলা ফলো করতে ক্লিক/ট্যাপ করুন এখানে