BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইউক্রেনের ড্রোনের গতি কমিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কেরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

ইউক্রেনের ড্রোনসহ কিছু অস্ত্রের গতির ওপর নিয়ন্ত্রণ আরোপের পেছনে মার্কিন সরকার থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। এই নিয়ন্ত্রণের কারণে নির্দিষ্ট গতির বেশি চললে অস্ত্রগুলো স্পেসএক্সের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ হারাচ্ছে।

রাশিয়ার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো এবং নিজেদের আকাশসীমা রক্ষায় ইউক্রেনের জন্য স্টারলিংক একটি অত্যাবশ্যকীয় সরঞ্জাম। তবে মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছে, হঠাৎ করে নতুন গতিসীমা আরোপ করায় যুদ্ধক্ষেত্রে তাদের সামরিক অভিযান ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, তিনি বিশ্বাস করেন যে এই বিধিনিষেধ কোনো কাকতালীয় ঘটনা নয়। বরং, কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

ইলন মাস্ক বলেছেন, স্টারলিংকের সামরিক-স্তরের সহযোগী পরিষেবা স্টারশিল্ড মার্কিন সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ফলে এর গতি বা ব্যবহারের ওপর যেকোনো বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় মার্কিন সামরিক বাহিনী এবং চূড়ান্তভাবে এটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা নির্ধারিত হয়।

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে এখানে ক্লিক/ট্যাপ করুন