BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতযুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়লকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হতে যাওয়া নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি এবং আমেরিকার ভোটাররা ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোট দেওয়া শুরু করেছেন।
কিন্তু গুরুত্বপূর্ণ এ সময়ে নিজের অন্যতম প্রধান সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশমুখী হয়েছেন - বিশেষ করে রাশিয়ার দিকে।
তবে বিশ্বরাজনীতির জটিল সমীকরণ সহজে কোনো সমাধান দেয় না। রাজনৈতিক কোনো সুফল পাওয়ার আগেই জ্বালানি তেলের দাম কমাতে ট্রাম্প যে চেষ্টা করছেন, তা ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ।
উত্তেজনার শুরু শুক্রবার বিকেলে, যখন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নতুন চুক্তির ঘোষণা দেন। যে চুক্তির আওতায় আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র শত শত কোটি টন ডিজেল পাবে রাশিয়া থেকে।
উচ্চ জ্বালানি মূল্য, বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলের কৃষিনির্ভর রাজ্যগুলোতে, যেখানে কৃষিযন্ত্র চালানো এবং বাজারে পণ্য পরিবহনের জন্য ডিজেল অপরিহার্য, তখন বিষয়টি মার্কিন ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।