BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৮ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট'হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ' বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে।
সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য।
সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। এছাড়া জ্বালানি পণ্য, সার ও শিল্পের কাঁচামাল আমদানিতেও রিয়াদের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে।
সৌদি-হুথি সংঘাতের ভৌগোলিক ক্ষেত্র সুয়েজ খাল ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় ঝুঁকি রয়েছে আন্তর্জাতিক নৌ-পরিবহনেও।
সেক্ষেত্রে আমদানি ও রফতানিতে বিঘ্ন এবং পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব অভিঘাত একসঙ্গে তীব্র হলে রেমিট্যান্স, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে বড় সংকটে ফেলতে পারে।