BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, PMO

বাংলাদেশের সরকারি দল বিএনপির একজন নেতা এমপি পদ ছাড়তে বাধ্য হন এ মাসের শুরুতে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন আরেকজন। দুটি পদত্যাগের পেছনেই তারেক রহমানের নির্দেশের আলোচনা সামনে এসেছে।

ঢাকার মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত পহেলা অক্টোবর জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন দলের মনোনয়নে সংরক্ষিত আসনে এমপি হওয়া ফেরদৌস আহমেদ মিষ্টি।

সারাদেশে আলোচনার জন্ম দেওয়া ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই 'অস্ত্র হাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে' বিতর্কে আসা প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও প্রতিমন্ত্রীর পদ ছাড়েন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন বলে যেমন আলোচনা রয়েছে, আবার মি. হোসেন দাবি করেছেন তিনি নিজেই পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছিলেন।

কিন্তু প্রশ্ন হলো এ দুটি ঘটনার পর কী বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান?

তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন? 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই বার্তা দিতে চেয়েছেন দলের নেতাদের?