BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিলকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন নীতি "অতিরিক্ত কঠোর" ছিল। মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পর এ মন্তব্য করলেন তিনি।
এর মধ্য দিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অবস্থান থেকে প্রকাশ্যে সরে আসার ইঙ্গিত দিলেন তিনি।
সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মি. ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের এ স্বীকারোক্তির পরও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা অভিবাসনবিরোধী অভিযান থেকে সরে আসছে না।
মধ্যবর্তী নির্বাচনের দিন ভোটারদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুর মধ্যে অভিবাসন ছিল তৃতীয়। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা।