BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদনকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে।

এই তথ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন। সেই আবেদনের একটি কপি বিবিসি বাংলার হাতেও রয়েছে।

আওয়ামী লীগের নেতারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনা এই আবেদনটি করেছেন।

সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সও শেখ হাসিনার আবেদন করার খবর দিয়েছে।

যদিও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এই আবেদনের বিষয়টি এখনো স্পষ্ট করেনি।