BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতভারতে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিরোধী দলগুলো ও তরুণরা কেন আন্দোলনে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Punit PARANJPE / AFP via Getty Images

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে দেশটির জেন-জি ও বিরোধী দলগুলো আওয়াজ তুলেছে "জ্ঞানেশ, ইটস ডান ব্রো"। দেশটির সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এরকম আন্দোলনের নজির নেই।

বুধবার সাতই অক্টোবর দিল্লিতে সদ্য গজিয় ওঠা, এবং যুব সমাজে 'ভাইরাল' হয়ে যাওয়া সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকা একটি সাংবাদিক সম্মেলন থেকে বামপন্থি নেতা নেহা বোরার মন্তব্য, "১৩ কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করা দেশের সবচেয়ে গুরুতর ইস্যু"।

"গত দুই তারিখ মুম্বাইতে সিজেপির সমাবেশে যে পরিমাণ জনতা উপস্থিত হয়েছিল, তাতে এই ইঙ্গিত স্পষ্ট যে মানুষের এটাই দাবি"।

ককরোচ জনতা পার্টি, বামপন্থি দল ও সংগঠনগুলোর যে বিক্ষোভ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, বুধবার দিল্লি থেকে তা আরও জোরদার করার ডাক দিলেন নেহা বোরা, যিনি বামপন্থি ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভাপতি।

সেই সম্মেলন থেকেও ডাক উঠল, "জ্ঞানেশ, ইট্স ডান ব্রো" যা এখন ভারতের তরুণ প্রজন্মের মুখে একটি স্লোগানে পরিণত হয়েছে।