BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইসরায়েলে সাত অক্টোবর হামলা নিয়ে নেতানিয়াহু সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছে কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
বুধবার ভোরে গাজার সঙ্গে ইসরায়েলের সীমান্ত এলাকায় যখন ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে, তখন কার আজার বাসিন্দারা নীরবে কিবুতজের কেন্দ্রে থাকা অস্ত্রাগারের দিকে এগিয়ে যায়।
২০২৩ সালের সাতই অক্টোবর সকাল সাতটার কিছু পর সেখানেই হামাসের নেতৃত্বাধীন হামলাকারীরা স্থানীয় ১৪ সদস্যের বেসামরিক প্রতিরক্ষা দলের সাতজনকে হত্যা করেছিল, সেদিন কার আজায় নিহত ৬৪ জনের মধ্যে তারাও ছিলেন।
সেই হামলার যন্ত্রণা এখনো সেখানে টাটকা। তবে তিন বছর পর এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার এই ব্যর্থতার দায় আর কাদের নেওয়া উচিত।
"আমি চাই, আমার দেশ এই ঘটনার দায় নিক," বলেছেন ইনবার গোল্ডস্টেইন, যার ভাই ও ভাইয়ের মেয়ে ওই হামলায় নিহত হয়েছেন এবং আরও চারজন আত্মীয়কে কার আজা থেকে অপহরণ করা হয়েছে।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সাত অক্টোবরের হামলাটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। সেদিন হামলাকারীরা সীমান্তের বেড়া ভেঙে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে। আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।