BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, বোয়িংয়ের পর এবার এয়ারবাস থেকে ১০টি বিমান কেনার চুক্তি করছে বাংলাদেশএয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, এ জন্য আগামী অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানানো হয়েছে। এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলে “কেউ তেল বিক্রি করতে পারবে না”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার চুক্তির পর এবার এয়ারবাস থেকে আরো ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য আগামী অক্টোবর মাসে চুক্তি হবে বলে জানিয়েছে সরকার।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে একটি ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এই তথ্য জানান।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমানকেনার চুক্তি করে সরকার। তার কয়েকদিন আগে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার।
বিমানমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ১৫টি আছে ওয়াইড বডি আর ন্যারো বডি ১১টি”।