শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি আয়োজনবিশ্ব ফার্মাসিস্ট দিবস: আমাদের প্রাপ্য ও প্রাপ্তিলেখা: মনোজিৎ কুমার রায়প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০০ রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ফার্মেসি থেকে ওষুধ কিনছেন ক্রেতারা। গতকাল শনিবারেরছবিঃ দীপু মালাকার২৫ সেপ্টেম্বর—বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
একদিন ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম। এমন সময় একজন রোগী এসে দোকানদারকে বললেন—
রোগী: খুব শুকনা কাশি, গলা ব্যথা, ঠান্ডা—সঙ্গে শ্বাসকষ্টও আছে। অনেকবার বমি হয়েছে। কিছুদিন আগেও জ্বর হয়েছিল। তখন যে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, মনে আছে?
দোকানদার: ভাই, সমস্যা নেই। এটা মৌসুমি সমস্যা। ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই অ্যান্টিবায়োটিকটা পাঁচ দিন, দিনে দুইবার খাবেন। সঙ্গে কাশি ও ঠান্ডার ওষুধও দিলাম। সমস্যা হলে জানাবেন।
আমি: ভাই, চিকিৎসক দেখানো বা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এতগুলো উপসর্গের ভিত্তিতে কীভাবে ওষুধ দিয়ে দিলেন? বিশেষ করে কিছুদিন আগেও তিনি অ্যান্টিবায়োটিক নিয়েছেন বলছেন। ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার তো ঝুঁকিপূর্ণ হতে পারে।
দোকানদার: ভাই, কী করব বলেন? এরা আছে বলেই তো আমরা কিছু করে খাই। সবার কি আর ডাক্তার দেখানোর সময় আছে? আর রাত-বিরাতে ডাক্তার পাওয়া যায় কোথায়?