BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিশ্ববাজারে কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম সেভাবে কমে না কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Piyas Biswas/SOPA Images/LightRocket via Getty Images
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশেও সেটার দাম বাড়তে দেখা যায়। কিন্তু দাম যখন কমে, তখন সেটির প্রভাব খুব একটা দেখা যায় না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ক্রেতারা।
তাদের এই অভিযোগ যে একেবারে অমূলক নয়, সেটির পক্ষে বিভিন্ন সময় নানান তথ্যপ্রমাণও সামনে আসতে দেখা গেছে।
ক্ষমতাগ্রহণের পর গত সাত মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিএনপি সরকার। এর মধ্যে সবশেষ দাম বাড়ানো হয়েছে গত ২০শে সেপ্টেম্বর, যা পরদিন থেকে কার্যকর হয়েছে।
এ দফায় সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে একলাফে ২০ টাকা বেড়েছে। এর ফলে বাংলাদেশের ইতিহাসে জ্বালানি তেলে দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কিন্তু এমন একটি সময় এই বাড়ানো হয়েছে, যখন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম আগের চেয়ে আট মার্কিন ডলার কমে ১০১ ডলারে নেমে এসেছে।