BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'একটা জ্যাতা নমো পুড়মু'- বাউফলে ব্যবসায়ীকে হুমকির পর কী ঘটেছে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
পটুয়াখালীর বাউফলে সম্প্রতি এক হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
ওই ব্যবসায়ীকে কেনো হুমকি দেওয়া হলো এবং পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন অনেকেই।
এছাড়া ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার পরও কেবল চাঁদাবাজির মামলায় কেন তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এ নিয়েও প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ফরিদ উদ্দিন গাজী স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত। অতীতেও নানা অপকর্মের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
যদিও হত্যার হুমকি দেওয়া এই অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।