BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিশেষ কোনো চেষ্টা ছাড়াই কীভাবে আরো বেশি ব্যায়াম করা যায়কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty

পুরো একটা দিন বসে কাটিয়ে দেওয়া খুব সহজ হতে পারে; প্রথমে অফিসের ডেস্কে, তারপর হয়তো গাড়িতে এবং সবশেষে সোফায় কয়েক ঘণ্টা।

এরপর রাতের খাবার খেতে খেতে আপনার হয়তো মনে পড়বে যে আপনি সারাদিন কোনো ব্যায়ামই করেননি।

বিশ্বব্যাপী অনেক গবেষণায় দেখা গেছে যে, নিষ্ক্রিয় জীবনযাপন গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

তাই, অলসভাবে বসে থাকার সময় কমানোর জন্য আমরা যা কিছু করতে পারি, তা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এর জন্য সময় বের করাটা বেশ কঠিন হতে পারে।

এইখানেই আনুষঙ্গিক ব্যায়ামের ভূমিকা আসে। ইচ্ছাকৃত ব্যায়ামের বাইরে আমরা যে নড়াচড়া করি, সেটাই হলো আনুষঙ্গিক ব্যায়াম।