BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডবাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিকে, সৌদি আরবে উপস্থিতি জরুরি নয় এমন কর্মকর্তাদের এবং তাদের পরিবারকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় এই রায় হয়। একই মামলার আরো কয়েকটি অভিযোগে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মামলায় মাহবুব-উল আলম হানিফসহ চার জন আসামি ছিলেন। অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

তাদেরও ভিন্ন ভিন্ন অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যাক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।