BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে মানুষের অসন্তোষ কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, বাংলাদেশে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ নিয়ে নানা ধরনের বিড়ম্বনার অভিযোগ করছে মানুষArticle InformationAuthor, জান্নাতুল তানভীRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished ১২ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটরাত সাড়ে এগারোটায় হঠাৎ বিদ্যুত চলে যাওয়ার পর প্রি-পেইড মিটার চেক করে আবার রিচার্জ করতে গিয়ে তা লক হয়ে গেলে বিপাকে পড়েন রংপুরের বাসিন্দা গাউসুল আজম কায়েস।

তিনি বলছিলেন, তাকে এখন মিটারের লক খোলার জন্য বিদ্যুৎ অফিসে যেতে হবে।

"রাত তখন সাড়ে এগারোটা, বিদ্যুৎ চলে গেছে। তাড়াহুরো করে আমি রিচার্জ করতে গেলাম। ভুল ডিজিট দিয়েছিলাম, দেখি লক হয়ে গেছে। এখন তো আবার আমাকে অফিসে যেতে হবে লক খোলার জন্যে। এটা তো কোনো কথাই হইতে পারে না, এখন কি রাতে অন্ধকারেই থাকবো?" বলেন মি. কায়েস।

পরে এই লক খোলার জন্য বিদ্যুৎ অফিসে গিয়েও বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ নিয়ে নানা ধরনের বিড়ম্বনার অভিযোগ ভুগছেন ভোক্তারা।

প্রি-পেইড মিটার স্থাপন করতে গেলে সেটি ভাঙচুরের ঘটনা সম্প্রতি দেখা গেছে, আবার স্থাপন করা মিটারগুলো অপসারণের দাবিতে মিছিল-মিটিং ও সভা-সমাবেশও করতে দেখা যাচ্ছে।