বুধবার, ০৭ অক্টোবর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে খেলাবিদায়বেলায় সতীর্থদের কৃতিত্ব দিয়ে গেলেন টিমপ্লেয়ার মেসিবন্ধুসভা প্রতিবেদক আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০৯: ৫৩ আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি।এএফএক্যারিয়ারের শুরুর দিকে অনেক কথা শুনতে হয়েছে—মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়েও বেশি বার্সেলোনার। তাঁর মধ্যে নেতৃত্বগুণ নেই বলেও কেউ কেউ সমালোচনা করেছে। সেই তালিকায় ছিলেন আর্জেন্টাইন ফুটবল–ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা পর্যন্ত।

সেসব এখন ইতিহাস। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন একসময়ের ‘বার্সেলোনা বয়’ মেসি। অবসরের আগে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় সবার ওপরে। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা জয় করেছে ফিফা বিশ্বকাপ, টানা দুবার কোপা আমেরিকা ও ফিনালিসিমা শিরোপা। এ ছাড়া দুবার বিশ্বকাপে রানার্সআপ হওয়াসহ কোপা আমেরিকায় একাধিকবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব।

কয়েক বছর ধরে বিশ্বের সবচাইতে ধারাবাহিক টিম হয়ে উঠেছে আর্জেন্টিনা। যার নেতা লিওনেল মেসি। দলটির সতীর্থদের বন্ধনের কথা চারদিকে প্রশংসিত। তবে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বিদায়ী বক্তব্যে এই সাফল্যের পেছনে সব কৃতিত্ব সতীর্থদেরই দিলেন একসময় সমালোচকদের চোখে ‘নেতৃত্বগুণ না থাকা’ মেসি।

আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না মেসিএএফপিতাঁর সেই বক্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

আজ কী বলব, সত্যিই বুঝতে পারছি না। মনের ভেতর এত আবেগ, এত কিছু একসঙ্গে ঘুরছে। সবার আগে আমার বাবার কথাই মনে পড়ছে। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। যেমনটা আমার বিদায়ী চিঠিতেও বলেছি।

২০ বছরের বেশি সময় এই জার্সি পরতে পারা আমার জন্য ছিল বিরাট সম্মানের। আমরা সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়েও গিয়েছি। কিন্তু কখনো লড়াই থামাইনি। কখনো নিজের সর্বস্ব দেওয়া থেকে পিছিয়ে আসিনি। কখনো দলটির পাশে থাকা থেকে বিরত হইনি।