BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, বাংলাদেশে বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াওবাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। এদিকে, জুনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর প্রথমবারের মতো শীর্ষস্থানীয় ইরানি ও মার্কিন কর্মকর্তারা নিউইয়র্কে বৈঠক করেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিং করছেন মুকিমুল আহসান, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
ছবির উৎস, Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌ পথের ভাড়া বৃদ্ধির কথা জানান।
তিনি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
এছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।