BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম ফেরাতে কীভাবে চলছে ট্রাইবুনালের কাজ?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Asian News International
মুর্শিদাবাদের মহঃ মোসলেউদ্দীন সুভানির পরিবারে ছয় ভাইবোন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তাদের কেউই ভোট দিতে পারেননি। কারণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়ে একজন পিতার ছয় সন্তান থাকার বিষয়টি নির্বাচন কমিশন 'যৌক্তিক অসঙ্গতি' হিসেবে চিহ্নিত করেছিল। ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান ছয় ভাইবোনই।
'আমাদের যখন শুনানি হয়েছিল, তখন আমরা সব প্রয়োজনীয় নথি দেখিয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের সকলের নাম বাদ গেছে। একজন প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এই প্রথমবার ভোট দিতে পারিনি।'
মি. সুভানির মতো প্রায় ২৭ লক্ষ মানুষ বিচারব্যবস্থার বিবেচনায় ভোট দেওয়ার অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন। নির্বাচনের ঠিক আগে তাদের নাম বাদ পড়ে যায় ভোটার তালিকা থেকে।
ফলে ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে তাদের অনেককেই এখন অপেক্ষা করতে হচ্ছে ট্রাইবুনালের সিদ্ধান্তের জন্য।
ভোটাধিকার সংক্রান্ত আপত্তি ও অভিযোগের নিষ্পত্তির জন্য দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে গড়া হয় ১৯টি 'অ্যাপিলেট ট্রাইবুনাল'।