BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতবলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Indranil MUKHERJEE / AFP via Getty Images

২০২৫ সালে ভারতীয় সিনেমা বক্স অফিস আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছে। দেশজুড়ে মোট বক্স অফিস আয় ১৩,৩৯৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর ২০২৬ সালের শেষ নাগাদ সেটি ১৫,০০০ কোটি রুপি অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে।

কিন্তু হিন্দি চলচ্চিত্র নির্মাণ ও বিপণনের মডেলটি কীভাবে কাজ করে? চলচ্চিত্র শিল্পকে এখন কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে?

২০২৫ এবং ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বক্স অফিসের আয় বিচার করলে, হিন্দি চলচ্চিত্র শিল্প করোনা অতিমারির কারণে সৃষ্ট মন্দা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।

কিন্তু একটি চলচ্চিত্র কীভাবে নির্মিত হয়? এর বাজেটের উপাদানগুলো কী কী?

প্রতিটি চলচ্চিত্রের আয়ের হিসাব কীভাবে করা হয়? একটি চলচ্চিত্র হিট বা ফ্লপ হিসেবে কীভাবে নির্ধারিত হয়?