BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহতকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, TARIKUL HASAN
বাংলাদেশের উত্তরাঞলীয় জেলা নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের সবার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে বিবিসি বাংলাকে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।