BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফ্লাইদুবাই হামলাকারী 'ইসলামপন্থী চরমপন্থায় দীক্ষিত' ছিল, দাবি নেতানিয়াহুর কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, AFP via Getty Images
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা ব্যক্তি 'ইসলামপন্থী চরমপন্থায় দীক্ষিত' ছিলেন।
বুধবার যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের বিমানটি ১৭ হাজার ফুটের (পাঁচ হাজার ২০০ মিটার) বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে পরাস্ত করে পুনরায় বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পান এবং সেটিকে নিরাপদে অবতরণ করে।
নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, হামলাকারী 'খুব সম্ভবত' বিমানটিকে ভূপাতিত করতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, হামলাকারী ওমানের নাগরিক।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো 'সন্ত্রাসী কর্মকাণ্ড বা উদ্দেশ্যের' যোগসূত্র আছে কি না, তা জানতে সেখানে তদন্ত শুরু হয়েছে।
বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করেছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ার পর বৃহস্পতিবার সকালে পাইলট ও সহকারী পাইলট দু'জনকেই সংযুক্ত আরব আমিরাতে ফেরত পাঠানো হয়েছে।