BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'পাঁচ কোম্পানির এলপিজি মজুতের তথ্য পেয়েছে এনএসআই'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৩ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটডেইলি টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— NSI flags LPG hoarding by five firms; এই খবরে বলা হয়েছে, শীর্ষস্থানীয় পাঁচটি কোম্পানি আমদানিকৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মজুত করেছে বলে এক গোয়েন্দা প্রতিবেদনে সরকারকে সতর্ক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স– এনএসআই।

গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) প্রতিবেদনে মজুতকারী পাঁচ প্রতিষ্ঠান– আইগ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনার নাম উল্লেখ করা হয়।

এই গোয়েন্দা প্রতিবেদনে অভিযোগ করা হয়, ২২শে সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময় থেকে এসব কোম্পানির এলপিজি সরবরাহ আটকে রাখা হয়েছিল।

১২ কেজি গ্যাসের সিলিন্ডারের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বেঁধে দেওয়া দাম ১ হাজার ৫৮৫ টাকা সত্ত্বেও দেশের অনেক এলাকায় ভোক্তারা তা যখন দুই হাজার টাকার বেশি দিয়ে ক্রয় করছেন বলে অভিযোগ আসছে, ঠিক তখনই এই প্রতিবেদন সামনে এলো।

যদিও আমদানির পরিমাণ বা সরবরাহের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এলপি গ্যাসের ঘাটতি থাকার কথা নয়।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গোয়েন্দা প্রতিবেদনটি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।