রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬DonateLoginপ্রচ্ছদকার্যক্রমছবিভিডিওট্রাস্ট সম্পর্কেAbout Prothom Alo TrustContactUpdatesপ্রথম আলো আলোর পাঠশালাচ্যাম্পিয়ন প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন দমদমিয়া আলোর পাঠশালানিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২০ টাইব্রেকারে জয়ী হয়ে প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন দমদমিয়া আলোর পাঠশালা।দমদমিয়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দমদমিয়া দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দমদমিয়া আলোর পাঠশালা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে দমদমিয়া নেচার পার্ক মাঠে দমদমিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বৃষ্টির বাগড়ার মাঝে বেলা সাড়ে চারটায় শুরু হওয়া ম্যাচে দুই দলই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দমদমিয়া আলোর পাঠশালার গোলকিপার নাসির উদ্দিনের অসাধারণ নৈপুণ্যে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলোর পাঠশালা দল।
বিজয়ী দলের অধিনায়ক মো. সাইফুলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি ঠান্ডা মিয়া, সাবেক সভাপতি রফিক রানা ও বর্তমান সভাপতি মো. ইসমাইল এবং দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। আশা করি তোমরা জাতীয় পর্যায়ে খেলার মতো নিজেদের গড়ে তুলবে।’
শুরুতে রেফারি এবং উভয় টিমের ম্যানেজারকে মেডেল প্রদান করা হয়। পরে বিজয়ী দলের অধিনায়ক মো. সাইফুলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সেরা গোলকিপার (নাসির উদ্দিন), সেরা উদীয়মান খেলোয়াড় (মো. সা’আদ), সেরা গোল শট (মো. সাইফুল) ও ম্যান অব দ্য ম্যাচ (মো. হোছন)—এই চার পুরস্কারই অর্জন করে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা।