BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Khan Mohammad Nasir Uddin

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, যিনি মারা গেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ছিলেন।

অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মিস্টার সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি এখন পিরোজপুরে- ১ আসনের জামায়াতে ইসলামীর এমপি।

"ওই ব্যক্তি একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তাকে ঘিরে মানুষ ক্ষুব্ধ ও উত্তেজিত ছিল। তবে আমরা সম্মিলিতভাবে জনগণকে শান্ত করেছি। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার দাফনে কোনো বাধাও দেওয়া হয়নি," বিবিসি বাংলাকে বলেছেন তিনি।