BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠকরাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

মিজ মারজান বলেন, “অবরোধ চলছে কিন্তু কোন ধরনের সহিংস পরিস্থিতির খবর পাইনি এখনো। পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা বাহিনী ফিল্ডে আছে।”

সাজেক বাদে অন্যান্য স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই বিষয়ে হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।